আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে উমা জুয়েলার্সের উদ্বোধন, তিন দিন মজুরি ও ভ্যাট ফ্রি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছড়া বাজারে যাত্রা শুরু করেছে নতুন জুয়েলারি প্রতিষ্ঠান ‘উমা জুয়েলার্স’। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে মিঠাছড়া কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনকে ঘিরে সকাল থেকেই প্রতিষ্ঠানটির সামনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, ক্রেতা ও এলাকাবাসীর উপস্থিতিতে জমে ওঠে আয়োজন। অনেকে নতুন শোরুম ঘুরে দেখেন এবং প্রদর্শিত স্বর্ণালংকার সম্পর্কে খোঁজখবর নেন।

আধুনিক ও মনোরম পরিবেশে সাজানো হয়েছে উমা জুয়েলার্সের শোরুম। গ্রাহকদের চাহিদা, পছন্দ ও ক্রয়ক্ষমতাকে গুরুত্ব দিয়ে মানসম্মত স্বর্ণালংকার সরবরাহের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধন উপলক্ষে টানা তিন দিন স্বর্ণের গহনার মজুরি ও ভ্যাট ফ্রি সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে স্বর্ণালংকার কিনলে ক্রেতারা বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে উমা জুয়েলার্স কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিঠুন বণিক বলেন, “উমা জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার থেকে টানা তিন দিন স্বর্ণের গহনার মজুরি ও ভ্যাট ফ্রি সুবিধা দেওয়া হবে। এ সুযোগের মাধ্যমে ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মিঠাছড়া বাজারে নতুন এই প্রতিষ্ঠান চালুর মাধ্যমে আমরা গ্রাহকদের চাহিদা ও পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।

গুণগত মান বজায় রেখে স্বর্ণালংকার সরবরাহের পাশাপাশি ক্রেতাদের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রতিষ্ঠানের পথচলায় স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।”

স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, নতুন এই জুয়েলারি প্রতিষ্ঠান চালুর ফলে মিঠাছড়া বাজারের ব্যবসায়িক পরিসর আরও সম্প্রসারিত হবে এবং স্থানীয় ক্রেতাদের স্বর্ণালংকার কেনাকাটায় নতুন একটি বিকল্প তৈরি হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০