লোকমান হোসেন, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর ব্যবস্থার তাগিদ

 

সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনাসহ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সীমান্তে বা অভ্যন্তরীণ অভিযানে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি কোনো নিরীহ ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়টি সতর্কতার সাথে নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভায় গত আগস্ট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনে পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিবরণ তুলে ধরেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

সভাপতির বক্তব্যে ইউএনও মিজ সুনন্দা রায় বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় জৈন্তাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক রয়েছে। উপজেলার যেকোনো সমস্যা নিরসনে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।” তিনি সরকারি নির্দেশনা মেনে দেশপ্রেমের চেতনায় সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। এ ছাড়া জনদুর্ভোগ লাঘবে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের কাজ দ্রুতই শুরু হবে বলে আশ্বস্ত করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন এবং প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জুলহাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম এবং ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার।

এছাড়া রাজনৈতিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১৭ পরগনার সভাপতি আবুল মোল্লা আবুল চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাহেদ আহমদ এবং সাংবাদিক বিলালুর রহমান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০