খুলনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন (WHRO)-এর মহানগর শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত ১২ সদস্যের কমিটিতে আল কামাল ওয়ালিউল ইসলামকে সভাপতি, সৌরভ হোসেন বাপ্পিকে সাধারণ সম্পাদক এবং শারমিন খাতুন (প্রিয়া)কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নম্বর: এমএস-৪৩৪১০) WHRO দীর্ঘদিন ধরে মানবাধিকার ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
নতুন কমিটি অনুমোদনের পর খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মহিউদ্দিন আমিন ও মহাসচিব মো. আনিছুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক যৌথ বিবৃতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পাওয়ায় তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। খুলনা অঞ্চলে মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা আরও বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে খুলনা মহানগর শাখা সক্রিয়ভাবে কাজ করবে।