কালান্তর নিউজ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সেবামূলক কর্মসূচি

চট্টগ্রামের মিরসরাইয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার জোরারগঞ্জ মহিলা কলেজে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০০ শিক্ষার্থী ও অভিভাবককে বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর প্রেসিডেন্ট লায়ন রাশেদা আক্তার মুন্নীর সভাপতিত্বে এবং ক্লাবের সিনিয়র সদস্য লায়ন আলহাজ মাজহার উল্ল্যাহ মিয়ার তত্ত্বাবধানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় ২০ জনের চোখে ছানি শনাক্ত হলে তাদের বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়।

এ ছাড়া নারীদের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনার, লিফলেট বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কমফোর্ট হাসপাতালের প্যাথলজিস্টরা স্বাস্থ্যসেবা প্রদান করেন।

কর্মসূচিতে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪ বাংলাদেশের ফাস্ট গভর্নর লায়ন এমডি এম. মহিউদ্দিন চৌধুরী (পিএমজেএফ), গভর্নর অ্যাডভাইজার লায়ন হাসিনা খান এমজেএফ, আরসি কনসার্ন লায়ন আলমগীর হোসেন বাবুল, জেডসি কনসার্ন লায়ন আবুল হাশেম, লিও অভি আলম তুহিন, লিও জুয়েল দাশ, লিও তানভীর হোসেন আসিফসহ লায়ন্স ক্লাবের সদস্য, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০