ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মোহাম্মদ ওয়াজ করুনী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপারের দিকনির্দেশনায়, গৌরীপুর সার্কেলের তত্ত্বাবধানে এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জের মনিটরিংয়ে রায়ের বাজার (আটারবাড়ী) পুলিশ তদন্ত কেন্দ্রের আইসির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে মোহাম্মদ ওয়াজ করুনীকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে এসআই আজিজুল হক, এএসআই লিটন সাংমাসহ পুলিশের সঙ্গীয় সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার মোহাম্মদ ওয়াজ করুনী নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বিরামপুর এলাকার মো. সুলতান খানের ছেলে।
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়েছে।