চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে ট্যাংকের ভেতরে গোলা বিস্ফোরণের ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ‘ট্যাংকসহ অ্যাসল্ট’ ফায়ারিং অনুশীলন চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, বিএ ২৬৪৫২৬ নম্বরের টি-৬৯ (II) জি ট্যাংক থেকে HEAT ৭ নম্বর গোলা নিক্ষেপের সময় গোলাটি সামনে চলে যায়। তবে গোলার ব্যাকফ্ল্যাশের আগুন ও বিস্ফোরণের ধোঁয়া ট্যাংকের ভেতরে প্রবেশ করলে সেখানে থাকা চার ক্রুর মধ্যে তিনজন গুরুতর আহত হন।
পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই সেনাসদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।