মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
৭ সেপ্টেম্বর ২০২৬, ১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে চাকার নিচে সাপোর্ট দিতে গিয়ে করুণ পরিণতি: বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বালুভর্তি ড্রাম ট্রাকের চাকায় চাপা পড়ে ফেরদৌস (২৫) নামের এক ড্রাম ট্রাক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়া সংলগ্ন পলিপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস পলিপাড়া এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেরদৌস নিজের নির্মাণাধীন বাড়ির কাজের জন্য একটি ড্রাম ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৩-৬৭৫৫) বালু নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। বাড়ির কাছে পৌঁছালে বালুর ভারে ট্রাকটির একটি চাকা নরম মাটিতে দেবে আটকে যায়। পরিস্থিতি সামাল দিতে ফেরদৌস ট্রাক থেকে নেমে চাকার নিচে সাপোর্ট কাঠ বা ইট বসানোর চেষ্টা করছিলেন।

এ সময় হঠাৎ দানবীয় ট্রাকটি অনিয়ন্ত্রিতভাবে নড়ে উঠে ফেরদৌসের গায়ের ওপর উঠে পড়ে। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বালু সরিয়ে ও গাড়ি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ট্রাকটি হেফাজতে নিয়েছে। ১ সন্তানের জনক তরুণ এই ট্রাকচালকের আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো পলিপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০