কালান্তর নিউজ ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতে অসংলগ্ন আচরণ ও ভাঙচুর: ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জের সেই এসআই প্রত্যাহার

নারায়ণগঞ্জের বন্দর ঘাট এলাকায় মধ্যরাতে অসংলগ্ন আচরণ ও দোকানপাট ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নানকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) তাকে প্রত্যাহার করে নৌ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বন্দর ঘাট এলাকায় পুলিশের সদস্য আব্দুল মান্নান উপস্থিত কয়েকজন ব্যক্তির সঙ্গে অযাচিত কথাবার্তা বলছেন, নাচানাচি করছেন এবং একপর্যায়ে রাস্তার পাশের দোকানের জিনিসপত্র ভাঙচুর করছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, “অভিযুক্ত এসআই আব্দুল মান্নানকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কারণে তিনি মানসিকভাবে বেশ বিষাদগ্রস্ত ছিলেন। তাঁর পরিবার থেকেও চিকিৎসাসংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে।”

ভিডিওতে তাঁকে মদ্যপ অবস্থায় দেখা গেছে—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি জানান, তিনি মদ্যপ ছিলেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্ত রিপোর্ট অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০