ইমন মোল্লা রাতুল | সংবাদদাতা, মাদারীপুর
৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নামে ৪.৮০ শতাংশ জমি দলিল করে দিলেন মাদারীপুরের এক ভক্ত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকে মাদারীপুর পৌর এলাকার চরমুগরিয়ায় বাচ্চু তালুকদার নামে এক ব্যক্তি তাঁর নামে ৪.৮০ শতাংশ জমি দলিল করে দেওয়ার দাবি করেছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বাচ্চু তালুকদার জানান, তিনি জাতীয়তাবাদী কৃষক দলের একজন সাধারণ সদস্য। দলীয় প্রধান ও শীর্ষ নেতা তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা থেকেই তিনি নিজের মালিকানাধীন জমির একটি অংশ তাঁর নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং দলিল সম্পন্ন করেন। তবে জমিটি রেজিস্ট্রি করে দেওয়ার বিষয়টি তারেক রহমান নিজে অবহিত নন বলেও উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমকে বাচ্চু তালুকদার বলেন, “তারেক রহমানকে আমি মনেপ্রাণে ভালোবাসি ও শ্রদ্ধা করি। সেই ভালোবাসা থেকেই আমার নিজের জায়গা থেকে ৪.৮০ শতাংশ জমি তাঁর নামে রেজিস্ট্রি করে দিয়েছি। তিনি এ বিষয়টি জানেন কি না, তা আমার জানা নেই।”

এদিকে সাধারণ এক কর্মীর নেতাকে জমি লিখে দেওয়ার ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হলে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে জমি হস্তান্তরের দলিলের আইনগত বৈধতা ও নামজারি সংক্রান্ত প্রক্রিয়া নথিপত্র যাচাই সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০