ছিয়াম হোসেন, দৌলতপুর {কুষ্টিয়া} প্রতিনিধি
৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় সহকারী কমিশনারের তাৎক্ষণিক হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা এলাকায় প্রশাসনের সময়োপযোগী ও তাৎক্ষণিক হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে একটি বাল্যবিবাহ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) গোপনে বাল্যবিবাহের প্রস্তুতির খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ড. গাজী আশিক বাহারের নেতৃত্বে প্রশাসনের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাজির হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসিল্যান্ড স্থানীয় প্রশাসনের সহায়তায় বিয়ে বন্ধের নির্দেশ দেন এবং কনে ও বরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় পরিবারের সদস্যদের বাল্যবিবাহের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি, শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হওয়া এবং সামাজিক কুফল সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে সচেতন করা হয়। একই সঙ্গে বাল্যবিবাহ নিরোধ আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে এমন আইনি অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর জন্য পরিবারের কাছ থেকে মুচলেকা ও কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয় সচেতন মহল গভীর স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছে। স্থানীয়রা জানান, বাল্যবিবাহ সামাজিক ব্যাধি হিসেবে কিশোরীদের শিক্ষা ও জীবন ধ্বংস করে। প্রশাসন যেভাবে অভিযান পরিচালনা করেছে, পাশাপাশি সমাজ, অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদেরও বাল্যবিবাহ নির্মূলে সোচ্চার হতে হবে।

ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে পুরো উপজেলাজুড়ে প্রশাসনের এই কঠোর নজরদারি ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০