রাজধানীর বারিধারায় প্রকৃতি ও সবুজপ্রেমীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে বিশেষ প্রদর্শনী “Fest & Flora” মেলা ২০২৬। আগামী ১, ২ ও ৩ অক্টোবর তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে বারিধারা (DOHS) কনভেনশন হলে। আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের জন্য শুরু হয়েছে জরুরি স্টল বরাদ্দ প্রক্রিয়া।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় যেসব পণ্যের জন্য স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে—
বিভিন্ন প্রজাতির গাছ ও নার্সারি পণ্য
ইনডোর ও আউটডোর প্ল্যান্ট
বাগান ও ছাদবাগানের নানাবিধ সামগ্রী
গাছের পরিচর্যা ও নার্সারি সরঞ্জাম
খাদ্য ও ফুড স্টল
উদ্ভিদ ও বাগানসংশ্লিষ্ট অন্যান্য পণ্য
মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, স্টলের সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের দ্রুত স্টল বুকিং নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। স্টল বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য ০১৭৮০৭৫৩৪৪৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।