চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক জোনের আবুতোরাব–বারতাকিয়া সড়কে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন।
গত শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আমিনুল ইসলাম কোম্পানির নাতি ওমর এবং মঘাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মিয়াপাড়ার বাসিন্দা তালাত মাহমুদ শুভ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওমর ও শুভ মোটরসাইকেলযোগে আবুতোরাব–বারতাকিয়া সড়ক দিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তাদের মৃত্যু হয়।
দুই তরতাজা প্রাণের মর্মান্তিক প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে কান্নার মাতম।