মফিজুর রহমান, ভাটারা (ঢাকা) প্রতিনিধি
২৮ অগাস্ট ২০২৬, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাদামাটিতে শৈশবের সৃজনশীলতা: অগ্রণী স্কুলে শিবলী ড্রয়িং একাডেমির ব্যতিক্রমী আয়োজন

ডিজিটাল স্ক্রিনের আসক্তি সরিয়ে শিশুদের প্রকৃতি ও সৃজনশীলতার কাছাকাছি ফেরাতে রাজধানী ঢাকার ভাটারা থানার জোয়ার সাহারা বাজার এলাকার অগ্রণী স্কুলে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী কাদামাটি প্রশিক্ষণ কর্মসূচি। শিবলী ড্রয়িং একাডেমির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নানা বয়সের শিক্ষার্থীরা কাদামাটি দিয়ে নিজেদের কল্পনার রূপ তুলে ধরে।

অনুষ্ঠানে কোমলমতি শিশুরা নিরেট কাদামাটি দিয়ে তৈরি করে পুতুল, পশুপাখি, ঘরবাড়ি, ফুল-ফলসহ নানা নান্দনিক শিল্পকর্ম। নির্দিষ্ট কোনো নকশা না বেঁধে দিয়ে শিশুদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ায় তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো প্রাঙ্গণকে উৎসবমুখর মিলনমেলায় পরিণত করে।

সংগঠকরা জানান, বর্তমান যুগে মোবাইল ফোন ও প্রযুক্তিনির্ভর বিনোদনের ভিড়ে শিশুদের চিন্তাশক্তি, কল্পনাশক্তি, হাতের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ। কাদামাটি ব্যবহারের মাধ্যমে শিশুরা শৈশবের নির্মল আনন্দ খুঁজে নেওয়ার পাশাপাশি প্রকৃতি ও বাস্তব উপকরণের প্রতি নতুনভাবে আকৃষ্ট হচ্ছে।

অভিভাবক ও স্থানীয় সুধী সমাজের মতে, শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত এমন শিল্পভিত্তিক ও ব্যবহারিক আয়োজনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০