মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মদিবস উপলক্ষে সম্মিলিত শিয়া মুসলিম পরিষদ, বাংলাদেশ এবং মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার যৌথ উদ্যোগে জশনে জুলুস ও মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
১২ই রবিউল আউয়াল, বুধবার (২৬ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় পুরান ঢাকার হোসেনী দালানের উত্তর গেট সংলগ্ন এলাকা থেকে এক জাঁকজমকপূর্ণ জশনে জুলুস (র্যালি) বের করা হয়। বর্ণাঢ্য মিছিলটি পুরান ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সূচনা স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মো: আবু মুসলিম বিন হাই, সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক হোসেন, বাংলাদেশের সচেতন সমাজ (বাসস)-এর উপদেষ্টা হাজী মুসলিম আহমেদ, মো: বাদল, এবং সিনিয়র সদস্য সৈয়দ মো: আকবর সেন্টুসহ বহু রাসুলপ্রেমী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
জুলুস শেষে মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ইসলামি ঐক্যের জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের অবসান ঘটিয়ে নিপীড়িত ও নির্যাতিত মানুষের কল্যাণ ও মুক্তির আকুতি জানানো হয়।