পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
২৫ অগাস্ট ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মদনে জপিএমএস কর্মপরিকল্পনার আওতায় জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক

নেত্রকোনার মদন উপজেলায় গণযোগাযোগ অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি জিপিএমএস (GPMS) কর্মপরিকল্পনার আওতায় জনসচেতনতামূলক পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি ও জনকল্যাণমুখী ভাবমূর্তি তুলে ধরতে মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে এ কর্মসূচির আয়োজন করে জেলা তথ্য অফিস, নেত্রকোনা।

মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী মেম্বার বাড়ি এবং কাপাসাটিয়া জীবন মিয়ার বাড়িতে পৃথকভাবে এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল। তিয়শ্রী ইউপি সদস্য সুলতানা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহিনুর আক্তার, শিরীন আক্তার, দিনা আক্তার, সালমা আক্তার ও রইচ উদ্দিন বেপারী। জেলা তথ্য অফিসের কর্মকর্তা মোঃ ইনচান উদ্দিনের সঞ্চালনায় পুরো কর্মসূচিটি পরিচালিত হয়।

উঠান বৈঠকে বক্তারা প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ ও সহায়তা, পরিবেশ রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ এবং খাল পুনর্খননের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীদের নিরাপদ যাতায়াত ও ক্ষমতায়ন নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

সভায় স্থানীয় সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের এসব অগ্রাধিকারমূলক কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০