কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
২৫ অগাস্ট ২০২৬, ২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় উদ্ধার হওয়া ৩৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সফল অভিযানে হারানো ও ছিনতাই হওয়া ৩৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা।

সোমবার (২৪ আগস্ট) মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

পুলিশ সূত্রে জানা যায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্র্যাকিং ও দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়। অপরাধ দমন, চুরি, ডাকাতি ও অনলাইন সংক্রান্ত মামলার রহস্য উদঘাটন এবং আসামি গ্রেফতারেও নিয়মিত কাজ করে যাচ্ছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

ফোন হস্তান্তরকালে পুলিশ সুপার বলেন, “জনগণের হারানো ও চুরি হওয়া মূল্যবান সামগ্রী উদ্ধারে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছে। মানুষের আস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের জনবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

হারানো প্রিয় ফোনটি ফিরে পেয়ে জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন প্রকৃত মালিকরা।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০