শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
২৪ অগাস্ট ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে সকাল ৭টায় স্কুলে হাজির এমপি আমান উল্লাহ আমান: শিক্ষার্থীদের সাথে অংশ নিলেন অ্যাসেম্বলিতে

শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ সরেজমিনে তদারকি করতে কেরানীগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য। রবিবার (২৩ আগস্ট ২০২৬) সকাল ঠিক ৭টায় কোনো পূর্বঘোষণা ছাড়াই কেরানীগঞ্জের হযরতপুর উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ক্লাস শুরুর আগেই হঠাৎ বিদ্যালয় প্রাঙ্গণে সংসদ সদস্যের উপস্থিতি দেখে চমকে যান শিক্ষক, কর্মচারী ও উপস্থিত শিক্ষার্থীরা।

পরিদর্শনের শুরুতেই এমপি আমান উল্লাহ আমান বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আঙ্গিনা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পরবর্তীতে সকালের অ্যাসেম্বলিতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে জাতীয় সংগীত পরিবেশন করেন ও পুরো সমাবেশ কার্যক্রম প্রত্যক্ষ করেন। অ্যাসেম্বলিতে বক্তব্যকালে তিনি কোমলমতি শিক্ষার্থীদের সুশৃঙ্খল থাকা ও নিয়মিত ক্লাসে আসার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

সমাবেশ শেষে শিক্ষকদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, “শিক্ষার গুণগত মান বজায় রাখা এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আর শিক্ষকরাই হচ্ছেন জাতির মূল কারিগর। আপনাদের আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতাই পারে একটি মেধাবী ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে।”

বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি পরিদর্শন শেষ করেন। স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকবৃন্দ সংসদ সদস্যের এই মাঠপর্যায়ের সরাসরি তদারকিকে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০