গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিকিউরিটি গার্ডকে হুমকি: অভিযোগের ১ ঘণ্টায় গ্রেপ্তার দালাল আরিফ

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় সিকিউরিটি গার্ডকে মারধর ও দেশীয় অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম আরিফুল ইসলাম আরিফ (৩৭), যিনি এলাকায় ‘রোগী ধরার দালাল’ হিসেবে পরিচিত।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ১৯ আগস্ট দুপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে দায়িত্বরত সিকিউরিটি গার্ড মোঃ সাব্বির হোসেন হ্যান্ডমাইকে দালাল ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সচেতন করছিলেন। এ সময় আরিফ ও তার সহযোগীরা তাকে বাধা দেয় এবং একপর্যায়ে এলোপাতাড়ি মারধর করে। পরবর্তীতে আসামি আরিফ ডায়াগনস্টিক সেন্টারের পেছন থেকে একটি ধারালো অস্ত্র এনে ভুক্তভোগীর গলায় ধরে প্রাণনাশের হুমকি দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির দ্রুত জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন। নির্দেশনার পর রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযোগের এক ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় ২০ আগস্ট রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অন্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০