আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
১৮ অগাস্ট ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওসমানীনগরে ২০ শয্যার হাসপাতাল ও ট্রমা সেন্টার স্থাপনের দাবিতে স্মারকলিপি

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ঐতিহাসিক ‘রাজচন্দ্র দাতব্য চিকিৎসালয়’-এর ৯৫ শতক ভূমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নামে রেকর্ডভুক্ত করাসহ ২০ শয্যার হাসপাতাল ও ট্রমা সেন্টার স্থাপনের ৫ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন সচেতন এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলমের মাধ্যমে স্বাস্থ্য সচিব বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। এলাকাবাসীর পক্ষে আব্দুল সহিদ ও মো. জাহেদ আহমদসহ স্থানীয় বাসিন্দারা এতে স্বাক্ষর করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ব্রিটিশ আমলে প্রজাসাধারণের সেবায় তৎকালীন জমিদার রাজচন্দ্র চিকিৎসালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সেখানে তাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে চিকিৎসা প্রদান করা হলেও জনসংখ্যা বৃদ্ধির তুলনায় সুযোগ-সুবিধা অপ্রতুল। ঐতিহাসিক চিকিৎসালয়টির ভূমি বর্তমানে জেলা পরিষদের অধীনে রয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় স্থানটি ট্রমা সেন্টার ও জরুরি চিকিৎসাকেন্দ্রের জন্য অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ।

এলাকাবাসীর অন্যান্য দাবির মধ্যে রয়েছে— বিদ্যমান স্বাস্থ্য কেন্দ্রটিকে অন্তত ২০ শয্যার হাসপাতালে রূপান্তর, জরুরি বিভাগ চালু, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম ও অ্যাম্বুলেন্স সুবিধা নিশ্চিত করা এবং প্রস্তাবিত হাসপাতালের নামের সাথে প্রতিষ্ঠাতা রাজচন্দ্রের নাম সংরক্ষণ করা। স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, স্থানীয় সংসদ সদস্য এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০