জাহাঙ্গীর আলম, মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তাগাছায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত

“জাতীয় মৎস্য পক্ষ-২০২৬” উদযাপন উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছায় বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য খামারিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই বিভিন্ন কর্মসূচির আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫০, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন। মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন বলেন, “মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। আমিষের প্রয়োজনীয় চাহিদা পূরণ, নতুন কর্মসংস্থান তৈরি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাতের অবদান অপরিসীম। মুক্তাগাছায় মৎস্য চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এখানকার স্থানীয় মৎস্য চাষিদের সার্বিক সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।”

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে স্থানীয় জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল মৎস্য খামারিদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মী এবং এলাকার মৎস্য খামার ও হ্যাচারি মালিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০