কালান্তর নিউজ ডেস্ক
১৪ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে গ্যাস সংকটে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ; স্তব্ধ যান চলাচল

দিনের পর দিন অপেক্ষা করেও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস না পেয়ে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) ভোর থেকে নগরের ষোলশহর এলাকায় শত শত চালক সড়কে গাড়ি আড়াআড়ি করে অবস্থান নেন। অবরোধের কারণে মুরাদপুর থেকে দুই নম্বর গেট পর্যন্ত ব্যস্ততম সড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

চালকদের অভিযোগ, টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও তারা সিলিন্ডারে গ্যাস নিতে পারছেন না। কখন সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না ফিলিং স্টেশন কর্তৃপক্ষও।

ক্ষোভ প্রকাশ করে তারেক মিয়া নামে এক চালক বলেন, “দুই দিন ধরে গ্যাস না পাওয়ায় গাড়ি বের করতে পারিনি। অথচ সংসারের প্রতিদিনের খরচ জমে রয়েছে। এভাবে বসে থাকলে খাব কী?” বাদশা মিয়া নামে আরেক চালক জানান, সারা রাত না ঘুমিয়ে গাড়ির লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস মেলেনি। শহরের সব সিএনজি স্টেশনেই একই হাহাকার অবস্থা।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, জাতীয় গ্রিড থেকে মূল সরবরাহ বন্ধ বা কম থাকায় তাদের কিছু করার নেই। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা সিএনজি দেওয়া চালু করতে পারছেন না।

এদিকে গ্যাসের চরম সংকটে সড়কে সিএনজি অটোরিকশার সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে, যা সাধারণ যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গন্তব্যে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে ষোলশহর মোড় অবরোধের কারণে পুরো এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। তবে গ্যাস সরবরাহের সুনির্দিষ্ট নিশ্চয়তা ছাড়া সড়ক ছাড়তে রাজি নন ক্ষুব্ধ চালকেরা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০