মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ২:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় বন্ধ জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

খুলনায় বন্ধ হয়ে যাওয়া এ্যাজাক্স, সোনালী, মহাসেন, জুট স্পিনার্স, আফিল জুট মিল ও হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক-কর্মচারীদের গ্রাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ড (পিএফ)-সহ সকল বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শ্রমিক নেতারা খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের কাছে স্মারকলিপি তুলে দেন।

বেসরকারি পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি আজিজুল ইসলাম ফারাজী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরের সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে শ্রমিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, খুলনার মিরেরডাঙ্গা, শিরোমণি ও আটরা শিল্পাঞ্চলের এসব বেসরকারি জুট মিল ও প্রতিষ্ঠান প্রায় ১২ বছর ধরে বন্ধ রয়েছে। এত দীর্ঘ সময় পার হলেও শ্রমিক-কর্মচারীদের কষ্টার্জিত গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ করা হয়নি। পাওনা না পেয়ে দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন তারা।

নেতৃবৃন্দ বলেন, বকেয়া পাওনার জন্য দীর্ঘদিন লড়াই করা হলেও মালিকপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। অবিলম্বে সরকারের হস্তক্ষেপ কামনা করে নেতারা সতর্ক করে দেন যে, দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের উদ্যোগ না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০