শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
১১ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বচ্ছতার ভিত্তিতে সরকারি সহায়তা নিশ্চিতের তাগিদ এমপি গয়েশ্বর চন্দ্র রায়ের

বর্তমান সরকার সাধারণ ও নিম্নআয়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ় করতে এবং যে কোনো দুর্যোগে তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার অন্তর্ভুক্ত কোন্ডা ও তেঘরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গ্রাটিউশাস রিলিফ (জিআর)-এর আওতায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থের চেক এবং ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বজনপ্রীতি মুক্ত ও স্বচ্ছ তালিকা প্রণয়নের ওপর বিশেষ জোর দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আপনাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সেই সার্বিক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আমাদের দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান— স্বজনপ্রীতি বা আত্মীয়-স্বজনকে প্রাধান্য না দিয়ে যিনি প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য, তাকে যেন সহায়তা দেওয়া হয়। অর্থাৎ যার প্রয়োজন সে যেন পায়, আর যার প্রয়োজন নেই তার পাওয়ার দরকার নেই।”

পাশাপাশি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ওপর গুরুত্ব আরোপ করে তিনি স্থানীয় জনগণকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি সুবিধাভোগীদের হাতে অনুদানের চেক ও গাছের চারা তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০