শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে প্রতিনিধি সভায় এমপি আবু আশফাক: ‘জনগণের আস্থা অর্জনে কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

দলকে আরও সুসংগঠিত করা এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম সফল করার লক্ষ্যে ঢাকার দোহারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির প্রতিনিধি সভা। শনিবার (৮ আগস্ট ২০২৬) বেলা ১১টায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “দলকে সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের সব কর্মসূচি বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।” এ সময় তিনি সমাজের নানা অসঙ্গতি ও অপতৎপরতা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য সংবাদকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানান।

দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, কেন্দ্রীয় জাসাসের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল আলম বেপারী, নুরুল ইসলাম বেপারী, মাহাবুবুর রহমান পান্নু ও হাবিবুর রহমান চুন্নু।

সভায় ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা, যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক তানভীর আহমেদ সানু মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আছিয়ার রহমান বাচ্চু খান ও জিএস সেন্টু ভূঁইয়াসহ ঢাকা জেলা ও দোহার উপজেলার বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূলের মাঝে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০