কালান্তর নিউজ ডেস্ক
৮ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বীকৃতি দিতে আইন প্রণয়নের দাবি নাহিদ ইসলামের

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস কোনো একক দলের রঙে না রাঙিয়ে এটিকে জাতীয় ঐতিহ্যের স্মারক হিসেবে রক্ষার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে জুলাই স্মৃতি জাদুঘরকে স্বায়ত্তশাসিত কাঠামোয় পরিচালনায় দ্রুত আইন করার দাবি জানিয়েছেন তিনি।

আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) সকালে এনসিপির ৫০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে গণভবনে স্থাপিত জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনের সময় প্রতিনিধি দলকে স্বাগত জানান জুলাই জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব। এনসিপি নেতারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে অভ্যুত্থানের ঐতিহাসিক নিদর্শন, স্মারক ও ছবি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে নাহিদ ইসলাম অভিযোগ করেন, জাদুঘরের পূর্ব নির্ধারিত কিছু সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ইতিহাস সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, “সীমান্ত হত্যা, ফেলানী হত্যাকাণ্ড এবং মোদিবিরোধী গণআন্দোলনের যে স্মৃতিচিহ্ন ও ভাস্কর্যগুলো আগে ছিল, তা এখন আর নেই। ১৬ বছরের ফ্যাসিবাদ ও ভারতের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সম্পর্কের বিষয়টিও গণঅভ্যুত্থানের ইতিহাসের অংশ। এটিকে জাদুঘরে সঠিকভাবে উপস্থাপনা করা উচিত।”

তিনি আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের এই জাতীয় প্ল্যাটফর্মে নির্দিষ্ট একটি দলের বক্তব্যের প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং ঢাকার বাইরের স্কুল-কলেজের শিক্ষার্থীদের অবদানের কোনো স্মারক এখানে রাখা হয়নি।

জাদুঘরের প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, “একটি স্বায়ত্তশাসিত কাঠামোর অধীনে অন্তত ২০০ জনবল থাকা প্রয়োজন, কিন্তু বর্তমানে মাত্র ১২-১৫ জন স্বেচ্ছাসেবক দিয়ে এটি পরিচালিত হওয়ায় জাদুঘরটির সুরক্ষা ঝুঁকিতে রয়েছে।” অবিলম্বে ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করে একে রাজনৈতিক প্রভাবমুক্ত করার জোর দাবি জানান তিনি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০