ম.ম.রবি ডাকুয়া, মোংলা {বাগেরহাট} প্রতিনিধি
৭ অগাস্ট ২০২৬, ১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসনসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি

ঘনঘন লোডশেডিং দূরীকরণ, তীব্র গ্যাস সংকট নিরসন, ভূতুড়ে বিদ্যুৎ বিল প্রত্যাহার, বিদ্যুতের মূল্য সহনীয় করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ পাঁচ দফা দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জোটের নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর পাঁচ দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গ্যাস সংকট, অনিয়ন্ত্রিত লোডশেডিং, বিদ্যুতের উচ্চমূল্য, ভূতুড়ে বিল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের দিনযাপন দিন দিন কঠিন হয়ে উঠছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জোর দাবি জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস সমাবেশে বলেন, “বিদ্যমান পরিস্থিতিতে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। একদিকে বিদ্যুৎ ও গ্যাসের হাহাকার, অন্যদিকে বাজার সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। অবিলম্বে লোডশেডিং বন্ধ করা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আনলে জনদুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে।”

বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানকালে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি রমিজ উদ্দিন, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল এবং জামায়াতে ইসলামীর জেলা সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০