রবিউল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
৬ অগাস্ট ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুর বাজারে এনডিএম খুলনা মহানগরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

তৃণমূল পর্যায়ে দলের বার্তা পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) খুলনা মহানগরের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিকেলে খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী দৌলতপুর বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের হাতে দলের আদর্শ এবং গণতান্ত্রিক সংস্কারের বার্তা সংবলিত লিফলেট তুলে দেন দলটির নেতাকর্মীরা।

গণসংযোগকালে এনডিএম খুলনা মহানগরের সদস্য সচিব রবিউল ইসলাম রবি মল্লিক ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি দেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে এনডিএম-এর ভূমিকা ও অঙ্গীকার তুলে ধরেন।

এনডিএম খুলনা মহানগরের সদস্য সচিব রবিউল ইসলাম রবি মল্লিক বলেন, “এনডিএম কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর দল নয়, এটি আপামর জনগণের দল। তৃণমূলের মানুষের অধিকার ও দাবির কথা বলতে আমরা রাজপথে নেমেছি। দৌলতপুরের ব্যবসায়ী ও সাধারণ জনগণের এই অভূতপূর্ব সমর্থনই আমাদের আগামী দিনের পথচলার মূল শক্তি।”

কর্মসূচিতে খুলনা মহানগর এনডিএম-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা দৌলতপুর বাজারের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

লিফলেট বিতরণকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এনডিএম-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের পক্ষে সমর্থন ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০