কালান্তর নিউজ ডেস্ক
৫ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর: ২০২৪ সালের ৫ আগস্টের সেই ঐতিহাসিক দিনে কখন কী ঘটেছিল?

ছাত্র-জনতার অভূতপূর্ব ও রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে অবসান ঘটে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা স্বৈরশাসন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের এক অন্ধকার অধ্যায়ের। এই বিজয় অর্জনে রাজপথে রক্ত দিয়েছেন সহস্রাধিক বীর শহীদ, পঙ্গুত্ব বরণ করেছেন হাজার হাজার নারী-পুরুষ ও শিশু।

ঐতিহাসিক এই দুই বছর পূর্তিতে ফিরে দেখা যাক ২০২৪ সালের ৫ আগস্টের সকাল থেকে রাত পর্যন্ত সেই উত্তাল ও ঘটনাঘোলা মুহূর্তগুলোর ক্রমানুসার:

জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দিনটির বিশেষ টাইমলাইন

সময় কী ঘটেছিল (ঘটনাপ্রবাহ)
সকাল ৭:০০ টা চাপা উত্তেজনা ও আতঙ্ক: রাজধানীর প্রতিটি মোড়ে সেনাবাহিনীর ব্যারিকেড ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা। পুরো ঢাকা শহর থমথমে।
সকাল ৮:০০ টা ‘মার্চ ফর ঢাকা’ ও প্রবেশপথ অবরুদ্ধ: ঢাকার সব প্রবেশমুখ বন্ধ করে দেওয়া হয়। তা সত্ত্বেও অলিগলিতে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। শহীদ মিনারে অবস্থানের চেষ্টা ব্যর্থ করে পুলিশ।
সকাল ৯:০০ টা যাত্রাবাড়ীতে জনবিস্ফোরণ: যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে ও গলির মুখে লাখো মানুষ রাজপথে নেমে এলে অপ্রতিরোধ্য পরিস্থিতি তৈরি হয়। দিনভর চলে পুলিশ-জনতা তীব্র সংঘাত।
সকাল ১০:০০ টা ঢাবিতে শিক্ষকদের অবস্থান ও ধরপাকড়: তল্লাশি ও ধরপাকড়ের মধ্যেই কারফিউ ভেঙে রাজু ভাস্কর্যের সামনে ঢাবি শিক্ষকদের অবস্থান, যদিও পুলিশি বাধায় তারা টিকতে পারেননি।
বেলা ১১:০০ টা ব্যারিকেড ভেঙে গণভবন অভিমুখে মার্চ: উত্তরা ও রামপুরায় সেনাবহর সরে গেলে লাখো জনতার স্রোত ব্যারিকেড ভেঙে স্লোগান দিতে দিতে গণভবনের দিকে যাত্রা শুরু করে।
দুপুর ১২:০০ টা চানখাঁরপুলে সংঘর্ষ ও শহীদ ৬: শাহবাগ-চানখাঁরপুলে আন্দোলন দমনে পুলিশের মারমুখী অবস্থান ও মুহুর্মুহু গুলি। বীর জুলাইযোদ্ধা আনাসসহ প্রাণ হারান ৬ জন।
দুপুর ১:০০ টা রামপুরা থেকে জনতার ঢল: রামপুরায় সেনাসদস্যদের বাঁধা সরিয়ে হাজার হাজার ছাত্র-জনতা রাজপথে নেমে এসে গণভবন অভিমুখে রওনা হয়।
দুপুর ২:০০ টা পলায়ন ও পতনের খবর: হেলিকপ্টারে করে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই তা নিশ্চিত হয়।
বিকেল ৩:০০ টা রাজপথে বাঁধভাঙা উল্লাস: স্বৈরশাসনের পতনের খবরে দেশের সর্বস্তরের মানুষ লাল-সবুজ পতাকা ও বিজয়ের চিহ্ন নিয়ে রাজপথে নেমে আসে।
বিকেল ৪:০০ টা জনসমুদ্রে পরিণত রাজপথ: শাহবাগ, টিএসসি, সংসদ ভবন ও গণভবন পরিণত হয় লাখো মানুষের উল্লাসমঞ্চে। পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ ঘটিয়ে মুক্তিকামী জনতা প্রবেশ করে গণভবনে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০