কালান্তর নিউজ ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ দিল মন্ত্রিপরিষদ বিভাগ

সরকারি দপ্তরের দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) টুল ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সাথে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান ও নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত ২৮ জুলাই জারি করা একটি চিঠির মাধ্যমে সব জ্যেষ্ঠ সচিব ও সচিবদের এ নির্দেশনা পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বর্তমানে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক কাজে এআই টুলের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব প্রযুক্তির ব্যবহারের ফলে কাজের গতি, দক্ষতা ও সামগ্রিক উৎপাদনশীলতা বাড়লেও, এর অসতর্ক ব্যবহারের কারণে রাষ্ট্রীয় সংবেদনশীল ও অত্যন্ত গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে।

এই প্রেক্ষাপটে, সরকারি দাপ্তরিক কাজে এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সরকার প্রযুক্তির ইতিবাচক ব্যবহারকে উৎসাহিত করছে, তবে তা যেন কোনোভাবেই সরকারি তথ্যের নিরাপত্তাকে ঝুঁকিতে না ফেলে।

এ লক্ষ্যে সরকারের জারি করা প্রচলিত আইন ও ই-গভর্ন্যান্স সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০