সামিনুর ইসলাম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণ’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬টায় ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: আরিফুল ইসলাম জিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি রেখে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের নির্বাচিত মহাসচিব সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা মো: ইন্তেজার রহমান পিপিএম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার আকবর সিরাজী, জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরাম (জিসাফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ সেলিম হোসেন মন্ডল, কবি ও পরিবেশ বিজ্ঞানী ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম, সাবেক ছাত্রনেতা ও কবি ওয়াজিউল হক শরীফ, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক অধ্যাপক ডক্টর গোলাম ছারোয়ার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আক্তার, জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম হীরক, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট এমদাদ হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ রমিজ উদ্দিন রুমি এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ডা: মো: মোখলেসুর রহমান নাঈম।

এছাড়া আলোচনায় অংশ নেন জিসাফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নার্গিস সাইদ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক (প্রশাসন) মোছা: সুলতানা রাজিও সাবেক নেভি কর্মকর্তা ভূষণ কুমার বিশ্বাস।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে প্রতিষ্ঠাবার্ষিকী সম্মাননা স্মারক ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।

পরবর্তীতে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আজমা সুরাইয়া শিল্পী, রহিমা খাতুন রুমা, মেরী রহমান, শাকিল আহমেদ, তুহিন আহমেদ, দোলা, ফারজানা এবং ফারুক খান।

স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন রবির সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলামিস্ট, মানবাধিকার কর্মী ও রাজনীতিক মো: মনজুর হোসেন ঈশা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০