রাজনৈতিক অকালপক্বতা এবং দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী সাইমুম সিরাজ।
এক বিবৃতিতে তিনি সুপরিকল্পিতভাবে সুস্থ রাজনৈতিক কর্মকাণ্ডে বিশৃঙ্খলা সৃষ্টি করার যে কোনো ধরনের অপচেষ্টা পরিহার করার আহ্বান জানান।
বিবৃতিতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক নাছির উদ্দীন পাটোয়ারীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে ছাত্রদল নেতা বলেন, “উসকানিমূলক ও বিভাজন সৃষ্টিকারী রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনতিবিলম্বে বিরত থাকুন।”
তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, উসকানিমূলক রাজনৈতিক তৎপরতা বন্ধ না করা হলে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি এবং রাজনৈতিকভাবে যথাযথ জবাবের মাধ্যমে এর সমুচিত মোকাবিলা করা হবে।