আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২ অগাস্ট ২০২৬, ১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘রন্ধন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ উত্তর বাজারের বাংলাবাজার রোডের মুখে রহমান প্লাজায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক মানের খাবারের প্রতিষ্ঠান ‘জোরারগঞ্জ রন্ধন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটিতে সর্বমোট ১১৪ রকমের দেশি-বিদেশি মুখরোচক খাবারের আয়োজন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পিজ্জা, বার্গার, বিরিয়ানি, ফ্রাই আইটেম, পাস্তা, স্যুপ, রাইস, কারি, নান, সালাদ, সিজলিং, কফি, জুস, বিশেষ কম্বো মিল ও মিট বক্স। খাবারের পাশাপাশি পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন, করপোরেট সভা-সেমিনার ও বিভিন্ন সামাজিক আয়োজনের জন্য পার্টি সেন্টারের আধুনিক সুবিধাও রাখা হয়েছে।

গ্রাহকদের জন্য শুভ উদ্বোধন উপলক্ষে আগামী ৩ দিন সব ধরনের খাবারে ১০ শতাংশ আকর্ষণীয় ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি থাকবে হোম ডেলিভারি ও অনলাইনের মাধ্যমে অর্ডার করার সুবিধা।

প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক আবু নাছির বলেন, “জোরারগঞ্জবাসীকে উন্নত মানের, স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার সাশ্রয়ী মূল্যে পরিবেশন করাই আমাদের প্রধান লক্ষ্য। পরিবার-পরিজন নিয়ে মনোরম পরিবেশে সময় কাটানোর পাশাপাশি যেকোনো সামাজিক ও করপোরেট অনুষ্ঠান আয়োজনের জন্য আমরা আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করেছি। গ্রাহকদের সন্তুষ্টিই হবে আমাদের কাজের সবচেয়ে বড় প্রেরণা।”

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: খুলনায় জাতীয় ছাত্রশক্তির সংগঠক ফাহিম মিয়া স্থায়ীভাবে বহিষ্কৃত

১

Nouveau casino en ligne : les limites et les règles de jeu responsable

২

Spotify Review 2026

৩

গঙ্গাচড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

৪

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপির বিক্ষোভ

৫

রাজশাহীতে চোরাই ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

৬

শতবর্ষী বিদ্যালয়ের মাঠে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের হুঁশিয়ারি

৭

ছাত্রদল কর্মীর জীবনের দাম কি ২০ লাখ টাকা? জুলাই যোদ্ধা শাকিল হত্যা ও এমপি পুত্র গ্রেপ্তার নিয়ে যা জানা গেল

৮

মাদ্রাসা শিক্ষককে পেটানোই সমাধান নয়, অপরাধীর পরিচয় ধর্ম নয়, অপরাধীই: সাম্প্রদায়িক ট্যাগের বিরুদ্ধে কড়া প্রতিবাদ

৯

রাজশাহীকে অবৈধ দখলমুক্ত করা হবে, পুনর্বাসিত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

১০

নোবিপ্রবিতে নবীনবরণ ৭ নভেম্বর, থাকছেন নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা

১১

তাড়াইলে এলপিজি গ্যাসের তীব্র সংকট, ২ হাজার ৬০০ টাকাতেও মিলছে না সিলিন্ডার

১২

বাঘারপাড়ার জহুরপুরে ২০০ বছরের প্রাচীন বটগাছ, প্রকৃতির অনন্য তোরণ

১৩

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত: আলোচনা সভা ও মানববন্ধন

১৪

ডিপিসি সম্পন্ন, তবু পদোন্নতির জিও নেই: অপেক্ষায় ৩৭তম বিসিএসের শিক্ষা ক্যাডার

১৫

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হত্যাচেষ্টার অভিযোগ

১৬

সুন্দরবনে জাহাজের ধাক্কায় ডুবল কয়লাবাহী কার্গো, তলিয়ে গেল ১,২৫০ টন কয়লা

১৭

মিরসরাইয়ের নতুন ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম, জনসেবায় বাড়ছে প্রত্যাশা

১৮

নির্বাচন কমিশনকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

১৯

টঙ্গীর শিশু নিপীড়ন বিতর্কে নতুন মোড়, দেশ ছাড়ার দাবি শিশুটির বাবার

২০