কাজী সাইমুম সিরাজ, মাগুরা জেলা প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন জহির হাসান মোহন

মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই জীবনের আসল সার্থকতা। সেই আদর্শকে বুকে ধারণ করে আবারও এক অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালেন কালীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জহির হাসান মোহন।

সম্প্রতি কালীগঞ্জ পৌরসভার এক হতদরিদ্র পরিবারের অসুস্থ শিশুর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। অর্থাভাবে যখন শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা বন্ধ হতে বসেছিল, তখন খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে ওই জীর্ণশীর্ণ পরিবারটির দ্বারে পৌঁছে যান।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি পরিবারটিকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন এবং কেবল সাময়িক সাহায্যেই সীমাবদ্ধ থাকেননি; বরং শিশুটির পূর্ণাঙ্গ সুস্থতা নিশ্চিত হওয়া পর্যন্ত চিকিৎসা ব্যবস্থার যাবতীয় খরচ বহন করার আশ্বস্ত করেন।

স্থানীয়রা জানান, পদ-পদবি কিংবা নির্বাচনের হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে জহির হাসান মোহন যেভাবে সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন, তা সত্যিই বিরল ও প্রশংসনীয়। এক জীর্ণ কুটিরে বসে অসুস্থ শিশুটির খোঁজখবর নেওয়া ও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার দৃশ্যটি সুশীল সমাজে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে জহির হাসান মোহন জানান, মানবসেবাই তাঁর জীবনের মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে এই জনকল্যাণমুখী ও মানবিক কাজের ধারা ভবিষ্যতেও বজায় রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০