নারায়ণগঞ্জ সংবাদদাতা, কালান্তর নিউজ
৩০ জুলাই ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমার দায়িত্ব হস্তান্তর ও নতুন বছরের প্রথম সভা অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমার ২০২৬-২০২৭ মেয়াদের ‘কলার হ্যান্ডওভার’ (দায়িত্ব হস্তান্তর) অনুষ্ঠান এবং নতুন রোটারি বর্ষের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ব্লু পিয়ার্স চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমার ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত প্রেসিডেন্ট আলিনুর আক্তার চানভী। অনুষ্ঠানের শুরুতে সভাপতি ও অতিথিদের ফুল দিয়ে উষ্ণ বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের নির্ধারিত পর্বে বিদায়ী সভাপতি (আইপিপি) রাফিয়া শিমুল নতুন প্রেসিডেন্ট আলিনুর আক্তার চানভীকে কলার পরিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন মেয়াদের দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (এডমিন) রোটারিয়ান আসাদুজ্জামান আসাদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নতুন প্রেসিডেন্ট আলিনুর আক্তার চানভী, তিলোত্তমার নবনির্বাচিত সেক্রেটারি রোটারিয়ান আয়েশা খাঁন, রোটারিয়ান পি পি মনির হোসেন, রোটারিয়ান ইয়া নবী সানি, রোটারিয়ান নুর আলম সিদ্দিকী, রোটারিয়ান পিপি আবুল কালাম আজাদ, রোটারিয়ান জি এস আর শহিদুল আলম বাপ্পি, রোটারিয়ান নয়ন দেবনাথ এবং রোটারিয়ান সুব্রত সাহা সহ স্থানীয় রোটারিয়ান ও দায়িত্বশীল গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মনোজ্ঞ এই আয়োজনের শেষ ভাগে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমার সৌজন্যে একটি আত্মসামাজিক উন্নয়ন মূলক উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল রোটারিয়ানদের সহযোগিতায় একটি দুস্থ পরিবারের জীবিকা নির্বাহের জন্য সেলাই মেশিন এবং একজন অসহায় জটিল কিডনি রোগীর হাতে চিকিৎসার নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০