আলিফ মিয়া, হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেতকীবাড়ী বাজারে সরকারি জমির ডিসিআর প্রদানে ইউএনও দীপ জন মিত্রের পরিদর্শন

সরকারি জমিতে গড়ে ওঠা হাটের অবৈধ দখল রোধ, বাজারে শৃঙ্খলা ফেরানো এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী বাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুরে তিনি কেতকীবাড়ী বাজারে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের দোকানের অবস্থান এবং সরকারি ভূমির ব্যবহার সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করেন।

পরিদর্শনকালে ইউএনও দীপ জন মিত্র বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি সরকারি জমি ব্যবহারের আইনি বৈধতা ও সরকারের ধার্যকৃত ডিসিআর (Duplicate Carbon Receipt) বা একসনা লিজ ফি পরিশোধের গুরুত্ব তুলে ধরেন। যেসকল ব্যবসায়ী এখনো ডিসিআর-এর আওতায় আসেননি কিংবা যাদের ইজারা নবায়ন বাকি রয়েছে, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করে ডিসিআর প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

ব্যবসায়ীদের সতর্ক করে ইউএনও বলেন, “সরকারি জমি ভোগদখল করতে হলে অবশ্যই প্রচলিত আইন মেনে নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে বৈধতা নিতে হবে। ডিসিআর ছাড়া কোনো সরকারি জমিতে দোকানপাট চালানো যাবে না।” একই সাথে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

পরিদর্শনকালে কেতকীবাড়ী বাজারের ইজারাদার এবিএম আসমাউল হাবিব রানা, কেতকীবাড়ী হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন সরকার এবং বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফজলে রাব্বীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০