শহীদুল ইসলাম শরীফ, দোহার {ঢাকা} প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং দেশীয় ফলজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহার উপজেলায় উন্নত মানের গাছের চারা রোপণ ও বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) সকালে দোহারের ৪৮ নং রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা।

উদ্বোধনী অনুষ্ঠানে শামীমা রাহিম শিলা বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে গাছের প্রয়োজনীয়তা ও নানা উপকারিতা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পাওয়া এবং আমাদের পুষ্টির চাহিদা মেটাতে ফলের গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে প্রতিটি খালি জায়গায় আমাদের অন্তত একটি করে হলেও ফলের গাছ লাগানো উচিত।”

পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। এ সময় স্থানীয় মহিলা দল ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচির সমাপনী পর্বে পরিবেশের ইতিবাচক পরিবর্তন এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০