গোলাম কিবরিয়া, বোয়ালিয়া {রাজশাহী} প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ রক্ষা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জি. মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল, সহ-সভাপতি মোহাম্মদ আরফিন, এস এম মিজানুর রহমান অহিদ, প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, এস এ মুসা, হাফেজ সাইফুল্লাহ মনসুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পেশাজীবী দলের রাজশাহী জেলা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, মহানগর সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, মহানগর সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. ফারুক হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ইফতেখার আলী বাবু, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান রিপন এবং স্থানীয় থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০