আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬)। ছুটির দিনে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাঠক ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য দিনের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো এক নজরে তুলে ধরা হলো:
সকালের কর্মসূচি:
সকাল ৮:৩০টা: ফ্রি মেডিক্যাল ক্যাম্প—উদ্যোগে মোহাম্মদ সেলিম উদ্দিন (ডিএনসিসি মেয়র প্রার্থী), স্থান: বাদশা ফয়সাল ইনস্টিটিউট, মোহাম্মদপুর।
সকাল ৯:০০টা: বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬, হোটেল ইন্টারকন্টিনেন্টাল।
সকাল ৯:০০টা: ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের র্যালি (কুতুবখালী থেকে কাজলা)।
সকাল ৯:০০টা: ইসলামী যুব আন্দোলনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ, মারকায চত্বর (বায়তুল মোকাররম)।
সকাল ৯:০০টা: সেকেন্ড টাইম পরীক্ষা পুনর্বহালের দাবিতে এইচএসসি-২৫ ব্যাচের পদযাত্রা, গুলশান-২ গোলচত্বর।
সকাল ১০:০০টা: ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ, জাতীয় প্রেসক্লাব।
সকাল ১০:০০টা: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, টিএসসি, ঢাবি।
সকাল ১০:৩০টা: জলাশয় পরিষ্কার কর্মসূচি—ঢাকা মহানগর উত্তর বিএনপি, উত্তরা ১৭ নম্বর সেক্টর।
সকাল ১১:০০টা: জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলন, আইডিইবি ভবন, কাকরাইল।
সকাল ১১:০০টা: HRCBM-এর মানবাধিকার রিপোর্ট প্রকাশ ও জাতীয় কনফারেন্স, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন।
দুপুর ও বিকেলের কর্মসূচি:
দুপুর ১২:৪০টা: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, এমপি-এর থাইল্যান্ড সফর শেষে দেশে প্রত্যাবর্তন (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর)।
দুপুর ২:০০টা: ইস্কন বাংলাদেশের উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা (ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ)।
বিকেল ৩:০০টা: ইনকিলাব মঞ্চের “জুলাইয়ের জজবা জমায়েত”, শহীদ ওসমান গনি চত্বর, শাহবাগ।
বিকেল ৩:০০টা: জাতীয় যুবশক্তির “জুলাই যুব কনভেনশন-২০২৬”, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (IEB), রমনা।
বিকেল ৩:০০টা: ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি “আমরা তোমাদের ভুলবো না”, কেন্দ্রীয় শহীদ মিনার।
বিকেল ৩:৩০টা: “জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে পেশাজীবীদের দায়বদ্ধতা” শীর্ষক আলোচনা সভা, কৃষিবিদ ইনস্টিটিউশন, ফার্মগেট।
বিকেল ৪:০০টা: বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের “জ্বলজ্বলে জুলাই” অনুষ্ঠান, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, টিএসসি।
বিকেল ৫:০০টা: দিল্লির গণআন্দোলনের সমর্থনে সংহতি সমাবেশ, শিল্পকলা একাডেমির গেট, সেগুনবাগিচা।
সন্ধ্যা ৬:০০টা: ভারতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজাদী আন্দোলনের মিছিল, শাহবাগ।