পলাশ পাল, বারহাট্টা {নেত্রকোনা} প্রতিনিধি
২৩ জুলাই ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে সাংবাদিকদের পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও আধুনিক সাংবাদিকতার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

গত ২২ জুলাই বুধবার নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরিস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র উদ্যোগে ৩ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশাকে পুঁজি করে কেউ যেন অপসংবাদিকতায় জড়িয়ে না পড়েন। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।”

সভাপতির বক্তব্যে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “বর্তমান ডিজিটাল যুগে ভুয়া খবরের প্রবণতা বেড়েছে। এআই ও মাল্টিমিডিয়া প্রযুক্তির সঠিক ব্যবহার এবং ফ্যাক্ট-চেকিংয়ের মাধ্যমে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত এবং কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম। ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলা এই প্রশিক্ষণে দুর্গাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের অভাবে বেহাল দৌলতপুর-সাহাপুর সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল কর্মী নিহত

দুর্গাপুরে সাংবাদিকদের পিআইবির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল: তদন্তে ধীরগতিতে ক্ষোভ

জৈন্তাপুরে ৬ বারের এমপি পেয়েও বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

ইউপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় হাইকোর্টের রুল: সংবিধানের আলোকে চূড়ান্ত রায়ের অপেক্ষায় কাজী সাইমুম

ইউকে আন্তর্জাতিক স্কাউট জাম্বুরীতে যোগ দিতে লন্ডন গেলেন মিরসরাইয়ের নাফিজ

পাবনার সাঁথিয়ায় পুকুরের পানিতে ডুবে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজশাহীতে ভুয়া কবিরাজের প্রতারণার সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

পুরানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য

১১

পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উপবৃত্তি ও উপহার বিতরণ

১৩

দিনাজপুরে ৭ অসুস্থ পুলিশ সদস্যকে আর্থিক অনুদান প্রদান

১৪

শিবগঞ্জে অনিয়মের দায়ে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা

১৫

দিনাজপুরে ভুয়া বিসিএস ক্যাডার অফিসার আটক

১৬

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভার আয়োজন; সংবাদ সম্মেলনে জানাল জেলা এনসিপি

১৭

পার্বতীপুরে বৃক্ষরোপণ ঘিরে উত্তেজনা, মুখোমুখি কৃষক ও বন বিভাগ

১৮

আমি: মুন্নি খাতুনের বিশেষ আত্মানুভূতির কবিতা

১৯

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্সের অবহিতকরণ সভা

২০