মুহিবুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভার আয়োজন; সংবাদ সম্মেলনে জানাল জেলা এনসিপি

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে সারাদেশে চলমান ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে এক সংবাদ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া এবং শহীদদের অবদান স্মরণ করাই মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া জানান, আজ বুধবার (২২ জুলাই) পদযাত্রায় অংশ নিতে বিকেল ৩টায় কুড়িগ্রামে পৌঁছাবেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা। কেন্দ্রীয় নেতাদের মধ্যে থাকবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি।

ঘোষণা অনুযায়ী, কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে পদযাত্রাটি শহরের কলেজ মোড়স্থ ‘জুলাই চত্বর’ থেকে শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে। কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জেলাজুড়ে ব্যাপক প্রচারণা ও নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির জেলা সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলসহ যুব ও নারী শক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০