মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের রেলপথ অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ ও রেলপথ অবরোধ করেছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার পর দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর রেলগেটে এ কর্মসূচি পালন করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয়ের দ্বৈত নীতির কারণে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদে তারা রেললাইনের ওপর অবস্থান নিলে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় এবং সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত করতে এবং রেলপথ সচল রাখতে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা চলছিল।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর রেঞ্জে জুন মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত দিনাজপুরের এসপি জেদান আল মুসা

দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের রেলপথ অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

নজরুল ইসলাম খানের সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নেত্রকোণায় নিখোঁজ স্কুলছাত্রী ট্রেন থেকে অচেতন অবস্থায় উদ্ধার, তদন্তে পুলিশ

নওগাঁয় ডাবের পানিতে চেতনানাশক মেশানো সেই প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযান: ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

নগরকান্দায় মোবাইল কোর্টের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেলকুচি শাহীন স্কুলের গৌরবময় সাফল্য

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন আল্ট্রাসনোগ্রাম সেবা চালু, খুশি রোগীরা

দিনাজপুরে বিজিবির অভিযান, ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

১০

সুন্দরবনে কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ

১১

রাজশাহীতে বাস চলাচল বন্ধ: নির্বাচন কমিটি নিয়ে ডিসির সাথে বিরোধ

১২

নেত্রকোনায় প্রাইভেটকারে মাদক পাচার, ১১৯০ পিস ইয়াবাসহ আটক ৪

১৩

নির্বাচন কমিটি গঠন নিয়ে ডিসির সঙ্গে বিরোধ, রাজশাহীতে বাস চলাচল বন্ধ

১৪

মাগুরায় আড়াই কেজির বেশি গাঁজাসহ আটক ১, মামলা প্রক্রিয়াধীন

১৫

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

১৬

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

১৭

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

১৮

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

১৯

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

২০