মামুন মিঞা, নগরকান্দা {ফরিদপুর} প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন আল্ট্রাসনোগ্রাম সেবা চালু, খুশি রোগীরা

ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত আল্ট্রাসনোগ্রাম (ইউএসজি) সেবা চালু হয়েছে। এ উদ্যোগের ফলে উপজেলার সাধারণ মানুষ এখন স্বল্প খরচে প্রতিদিন সরকারি হাসপাতাল থেকেই প্রয়োজনীয় আল্ট্রাসনোগ্রাম করানোর সুযোগ পাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ চিকিৎসকরা নিয়মিতভাবে এ সেবা প্রদান করছেন। এর মাধ্যমে পেটের বিভিন্ন রোগ নির্ণয়, যেমন—লিভারে চর্বি, জন্ডিস, পিত্তথলিতে পাথর, তলপেটের ব্যথার কারণ শনাক্তকরণসহ গর্ভবতী নারীদের প্রয়োজনীয় আল্ট্রাসনোগ্রাম করা হচ্ছে। এতে গর্ভস্থ শিশুর অবস্থান, বৃদ্ধি ও সার্বিক সুস্থতা পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের দ্বিতীয় তলার ৩৯ নম্বর কক্ষে (আল্ট্রাসনোগ্রাফি রুম) প্রতিদিন এ সেবা প্রদান করা হচ্ছে। সরকারি নির্ধারিত মাত্র ২২০ টাকা ফি দিয়ে রোগীরা এ সেবা গ্রহণ করতে পারছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান সরকারের উদ্যোগ ও তত্ত্বাবধানে এই সেবাটি চালু করা সম্ভব হয়েছে। এর ফলে উপজেলার রোগীদের জেলা শহর বা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করার প্রয়োজন অনেকাংশে কমে এসেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি হাসপাতালে নিয়মিত আল্ট্রাসনোগ্রাম সেবা চালু হওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রোগীরা নামমাত্র খরচে প্রয়োজনীয় পরীক্ষা করানোর সুযোগ পেয়ে উপকৃত হচ্ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেকোনো রোগী নির্ধারিত ফি দিয়ে প্রতিদিন এই সেবা গ্রহণ করতে পারবেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০