মাফিকুল ইসলাম, ফুলবাড়ী {দিনাজপুর} প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান সমমনা জোটের

দেশের সামগ্রিক স্বার্থে রাজনৈতিক দল, প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী এ টি এম গোলাম মাওলা চৌধুরী। তিনি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মব সন্ত্রাস দমন, দুর্নীতি রোধ এবং সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে।

শনিবার (১১ জুলাই) রাজধানীর গণদলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুশাসন ও গণতান্ত্রিক ধারার ওপর গুরুত্বারোপ

এ টি এম গোলাম মাওলা চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে একটি ইতিবাচক ও গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে জনগণের প্রত্যাশা পূরণে সর্বাগ্রে আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, দেশে বর্তমানে মতপ্রকাশের পরিবেশ আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত হয়েছে। এই ইতিবাচক সুযোগকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অপশক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি

এদিকে সভার বিষয়ে মুঠোফোনে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতা মাফিকুল ইসলাম। তিনি বলেন,

“জাতীয়তাবাদী সমমনা জোট দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে কাজ করে যাচ্ছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কোনো অপশক্তিই দেশের এই গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।”

উক্ত সভায় জাতীয়তাবাদী সমমনা জোটের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য প্রদান করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০