মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
৪ জুলাই ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গিলাতলায় এলাকাবাসীর মাদক বিরোধী মিছিল, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি

খুলনা খান জাহান আলী থানার গিলাতলা দক্ষিণপাড়ায় মাদক নির্মূলের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার (৩ জুলাই) জুম্মার নামাজ শেষে গিলাতলা দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদ থেকে এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা খানজাহান আলী থানা এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং একাধিক মাদক মামলার আসামি শাবানা ও তার পুত্র সাগর সহ সকল মাদক কারবারিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও পথসভা:

মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি গিলাতলা মক্তবমোড়, গফফার ফুট ও বালিরঘাট এলাকা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাবানার বাড়ির সামনে গিয়ে সংক্ষিপ্ত এক পথসভার মাধ্যমে শেষ হয়।

গিলাতলা দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ বশির উল্লাহ, খুলনা মহানগর ছাত্রদল নেতা সাইফুল্লাহ তাজিম এবং সাংবাদিক সাইফুল্লাহ তারেকসহ এলাকার মাদক নির্মূল কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তাদের আহ্বান ও দাবি:

পথসভায় বক্তারা বলেন, গিলাতলা এলাকাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে যুবসমাজ ও এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা। একই সাথে এলাকায় মাদক ছড়িয়ে দেওয়ার মূল হোতা চিহ্নিত ও তালিকাভুক্ত অপরাধীদের অতি দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। মিছিল ও পথসভায় এলাকার কয়েক শ’ সচেতন সাধারণ মানুষ ও যুবসমাজ অংশ নেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০