৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান ভোলাহাট উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল) পরিদর্শন করেছেন। পরবর্তীতে তিনি বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় উপজেলার গরীব-অসহায় মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সেলাই মেশিন ও সিলিং ফ্যান বিতরণ করেন।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে ভোলাহাট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের বিবরণ ও বিতরণকৃত সামগ্রী:
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে উপজেলার অসচ্ছল ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে ১৬টি সেলাই মেশিন এবং উপজেলার বিভিন্ন সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও একটি প্রতিবন্ধী একাডেমির অনুকূলে মোট ৪৬টি সিলিং ফ্যান বিতরণ করা হয়।
উপস্থিত অতিথিবৃন্দ:
বিতরণ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আছহাবুর রহমান এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী।
সংসদ সদস্যের সফরসঙ্গী ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুদ্দিন আলকেশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ মোঃ লোকমান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তৌহিদুল ইসলাম এবং বায়তুল মাল সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন ক্বারিসহ উপজেলা ও স্থানীয় জামায়াত-বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য সুধীজন।