সাদ্দাম হোসাইন, বেলকুচি {সিরাজগঞ্জ} প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেলকুচিতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, গাড়ি জব্দ

সিরাজগঞ্জের বেলকুচিতে বেপরোয়া ও দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আবু হারেছ প্রামানিক (৬৩) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৮টার দিকে বেলকুচি পৌরসভার কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ:

নিহত আবু হারেছ প্রামানিক বেলকুচি থানার বড়ধুল ডাকঘরের আলোকদিয়া গ্রামের মৃত ঈমান আলী প্রামানিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে আবু হারেছ কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় তার ছেলের মনোহরি (মুদি) দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এনায়েতপুর রোড থেকে আসা একটি নম্বরবিহীন ১৫০ সিসির ডাবল ডিস্ক পালসার মোটরসাইকেল বেপরোয়া ও দ্রুত গতিতে চালিয়ে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন।

চালক পলাতক ও আইনি পদক্ষেপ:

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে দুর্ঘটনাকবলিত নম্বরবিহীন পালসার মোটরসাইকেলটি জব্দ করতে পারলেও চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, ঘাতক মোটরসাইকেলটির চালক বেলকুচি থানার তারা বাড়িয়া গ্রামের মো. আলম প্রামানিকের ছেলে মো. হাসান (২২)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক চালক হাসান পলাতক রয়েছে। বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহত আবু হারেছ প্রামানিকের পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিয়মিত সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০