ছিয়াম হোসেন, দৌলতপুর {কুষ্টিয়া} প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাসদ ও যুব জোটের সব পদ থেকে ভেড়ামারার সাবেক মেয়র টুটুলের পদত্যাগ

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও এর অঙ্গ সংগঠন জাতীয় যুব জোটের সকল দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং পদ থেকে পদত্যাগ করেছেন কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল।

আজ সোমবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় ভেড়ামারা শহরের নিজ বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন।

দলীয় পদাবলি ও সাংগঠনিক অবস্থান:

আনোয়ারুল কবির টুটুল জাসদের ভেড়ামারা পৌর শাখার সদস্য ছিলেন। এছাড়া তিনি জাসদের অঙ্গ সংগঠন জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং কুষ্টিয়া জেলা ও ভেড়ামারা উপজেলা কমিটির সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।

পদত্যাগের কারণ:

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, “সম্প্রতি শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন সমস্যা এবং ব্যবসায়িক দায়িত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই সামগ্রিক পরিস্থিতির কারণে দলীয় সাংগঠনিক কার্যক্রমে প্রয়োজনীয় সময় ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পৃক্ত থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না।”

তিনি আরও বলেন, “এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে গভীর চিন্তাভাবনার পর আমি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট দলীয় সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এর পেছনে অন্য কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য নেই।”

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০