সুজন চন্দ্র দাস, কালীগঞ্জ {গাজীপুর} প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে বিশেষ কর্মশালা

শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ‘টেকসই ক্যাম্পাস উদ্যোগ’ বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকার মেঘবাড়ি রিসোর্টে উপজেলার ১২৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আওয়াল।

শ্রেণিকক্ষেই পাঠ নিশ্চিতের তাগিদ: কর্মশালায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি সমৃদ্ধ, পরিচ্ছন্ন ও সম্ভাবনাময় জাতি গঠনে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকক্ষে আকর্ষণীয় পাঠদান, হোম ভিজিট, নোট ও গাইড বইয়ের নির্ভরশীলতা হ্রাস এবং প্রতিদিনের পাঠ শ্রেণিকক্ষেই নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

পরিবেশবান্ধব ও আনন্দময় ক্যাম্পাস: বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের অবকাঠামো নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরাপদ বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, আঙিনায় বাগান করা এবং শিশুদের শারীরিক ও মানসিক শাস্তিমুক্ত রাখার মাধ্যমে প্রতিটি বিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন—থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রভাষক জুবায়ের আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু মিয়া এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষার্থীবৃন্দ।

গৌরবোজ্জ্বল শ্রেষ্ঠত্বের পুরস্কার বিতরণ:

অনুষ্ঠান শেষে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক ও সফল শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) আব্দুল্লাহ আল মামুন (ছৈলাদী সপ্রাবি), শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) মর্জিনা আক্তার (বক্তারপুর সপ্রাবি), শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) মোঃ মহসিন ভুইয়া (পানজোড়া সপ্রাবি), শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) শারমিন আক্তার (জামালপুর ২নং সপ্রাবি)।

কাব শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছেন মোঃ ইউসুফ কাজী (ফুলদী সপ্রাবি), মুনমুন আক্তার (নাগরী বালক সপ্রাবি) এবং লিডার ট্রেইনার শাহানাজ বেগম (দেওপাড়া সপ্রাবি)। এছাড়া শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে বাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা চ্যাম্পিয়ন দলসমূহকে পুরস্কৃত করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু, ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ

যান্ত্রিক ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন অর্ধেকে

নওগাঁর পত্নী তলায় নেশাকারী কারবারি আটক

ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি

পদ্মায় দুই দিন পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নওগাঁয় রামদাসহ আন্তঃজেলা দুর্ধর্ষ ছিনতাইকারী আটক

নবীনগরের ইব্রাহিমপুরে ভাঙা বাঁশের সাঁকোই ভরসা, স্থায়ী ব্রিজের আকুতি

২০০ টাকার ন্যানো ইউরিয়ায় কৃষিতে নতুন সম্ভাবনা, নজর কাড়ল প্রধানমন্ত্রীর

১০

মঘাদিয়ার শরিয়তপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

১১

বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে

১২

খুলনায় বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

১৩

মঘাদিয়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় নাসরিন আক্তার

১৪

বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৫

মিরসরাইয়ে আবুতোরাব ফাজিল মাদরাসায় তামাদ্দুনিক প্রতিযোগিতা

১৬

মিরসরাইয়ে এসএসসি-দাখিল উত্তীর্ণ ৩৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা

১৯

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০