মিহির রঞ্জন, ফুলতলা {খুলনা} প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় আওয়ামী লীগের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে খানজাহান আলী থানা যুবদলের বিশাল বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশবিরোধী নানা ষড়যন্ত্র ও কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে খানজাহান আলী থানা যুবদল। গতকাল বিকেলে ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খুলনা-যশোর মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ীগেট পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় বক্তারা অভিযোগ করেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকেই দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। তারা গোপনে দেশের অর্থনীতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা চালাচ্ছে এবং দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে নানা ধরনের অপপ্রচারের মাধ্যমে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বক্তারা দৃঢ় কণ্ঠে হুশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের এমন দেশবিরোধী কর্মকাণ্ড ও গণতন্ত্রবিরোধী কোনো ষড়যন্ত্রই সচেতন দেশবাসী মেনে নেবে না। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।

মিছিল শেষে মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবদল নেতা শহীদুল ইসলাম সোহেল, শাহরিয়ার খান মাসুম, আলআমিন হালদার, জসিম শেখ, রবিউল ইসলাম রবি, শরীফ ওবদুর রহমান চয়ন, তৌহিদুল ইসলাম তৌহিদ, মাসমু বিল্লাহ, জুয়েল হালদার, রবিউল ইসলাম, হাসান শেখ, নাজমুল আহসান, রাসেল মাহমুদ, এস. কে. জাহিদ, আলামিন শেখ, রফিক রায়হান, শাহাদাত হোসেন সাজু, আল মামুন খান, হাদিউজ্জামান, মেহেদী হাসান বাপ্পি, মামুনুর রশীদ মুন্না, সুমন শেখ পলাশ, ইফতেখায়রুল আলম বাপ্পি, আসাদ মল্লিক, মোল্লা সোহাগ, ওয়াহিদ শরীফ, সোহান হালদার, আশরাফুল ইসলাম মিলন, এনামুল হক মিনু, রাফিউল ইসলাম বাপ্পি, সাইফুল ইসলাম, আকাশ মোল্লা, তরিকুল ইসলাম, আরশাদ আলীসহ খানজাহান আলী থানা যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওকান্দি সরকারি কলেজের প্রদর্শক আলোয়া খাতুন হীরার বরখাস্তাদেশ প্রত্যাহার

দৌলতপুরে পুলিশের সফল অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

গোবিপ্রবি সাহিত্য সংসদের ‘সংশপ্তক সাহিত্য আড্ডা’: আলোচনায় ‘মফস্বলি বৃত্তান্ত’

সাভারের হেমায়েতপুরে ২৩টি সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন

কালীগঞ্জে ফজলুল হক মিলনের উদ্যোগে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

শিরোমণি বাজারে ‘মেসার্স মডার্ন এন্টারপ্রাইজ এন্ড মডার্ন ডোর ও ফার্নিচার’-এর শুভ উদ্বোধন

খুলনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খানজাহান আলী শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বিজিবির বড় পদক্ষেপ: প্রায় ১১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে দালাল ও ঘুষ সিন্ডিকেটের দৌরাত্ম্য, চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: গুলিবিনিময়ের পর ‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল আটক

১১

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে ক্রেডিট জটিলতা: চরম ভোগান্তিতে সিএসই’র শিক্ষার্থীরা

১২

ন্যায্য অধিকার না দিলে জনগণের সাথে থেকে লড়াইয়ের হুঁশিয়ারি জামায়াত আমিরের

১৩

দোহারে পবিত্র আশুরার তাৎপর্য ও কারবালার ইতিহাস নিয়ে আলোচনা সভা

১৪

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না: মির্জা ফখরুল

১৫

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে আইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা

১৬

রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসাসহ আন্তর্জাতিক জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৭

সুন্দরবনে মধু আহরণ গত ৬ বছরের মধ্যে সর্বনিম্ন: দস্যু আতঙ্ক ও জলবায়ু সংকটে বিপন্ন অর্থনীতি

১৮

মাদকের সাথে সম্পৃক্ততা: সানিয়াজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বহিষ্কার

১৯

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান

২০