আবদুল্লাহ আল মাসুম, মিঠাপুকুর {রংপুর} প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিঠাপুকুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় শঠিবাড়ী উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে মাধ্যমিক পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ জুন) বিকেলে মিঠাপুকুর মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পাইকান উচ্চবিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শঠিবাড়ী উচ্চবিদ্যালয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুরের বাস্তবায়নে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স-আপ দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ।

সততা ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ: পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মাঝে ছাত্রজীবন থেকেই সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি সমৃদ্ধ ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপস্থিত অতিথিবৃন্দ: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহাবুবুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু আখতার মো. আনোয়ারুল ইসলাম। এ সময় মিঠাপুকুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় আড়াই কেজির বেশি গাঁজাসহ আটক ১, মামলা প্রক্রিয়াধীন

বৃষ্টির পানিতে নরসিংহাটি আকসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙন, ঝুঁকিতে শিক্ষার্থীরা!

পার্বতীপুরে নিজ ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ দিলেই আসছে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের তথ্য!

বেলকুচির মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য, প্রশংসায় ভাসছেন শিক্ষকরা!

সাংবাদিকদের পাশে থাকার বার্তা দিয়ে পার্বতীপুর উপজেলা যুবদলের উপহার সামগ্রী প্রদান

তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর

কুষ্টিয়ায় বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী ১০০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ব্যাপক ভাঙচুর

রাজশাহীতে পদ্মার পানি বেড়ে মৌসুমের সর্বোচ্চ, ডুবছে চর

১০

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে দিনাজপুরে মতবিনিময় সভা

১১

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে দিনাজপুর জেলা পুলিশের সবুজায়ন উদ্যোগ

১২

দুই মাস পর সচল মধ্যপাড়া খনি, শুরু হলো পাথর উত্তোলন

১৩

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশীর রহস্যজনক মৃত্যু: অপমৃত্যুর আড়ালে পরিকল্পিত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গর্ভপাতের লোমহর্ষক ক্লু উন্মোচন

১৪

দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফরহাদ সরকারের বিদায় সংবর্ধনা

১৫

কুয়েটে ১৬তম জাতীয় আন্ডারগ্রাজুয়েট ম্যাথ অলিম্পিয়াডের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৬

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

১৭

নানাবাড়িতে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর: অরক্ষিত সেফটি ট্যাংকে ভাসছিল ২ বছরের ইফাত

১৮

বাগেরহাটে টানা বর্ষণে ৭ হাজার ঘের প্লাবিত: শত কোটি টাকার ক্ষতিতে নিঃস্ব মৎস্যচাষিরা

১৯

কৃষক বাবার অসাধারণ সাফল্য: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে রাজশাহীর হাসিবুর!

২০